Wednesday, February 16, 2011

ঝড়ের রাতে নিখিল ধারা যেদিন করে বঞ্চনা..

পরাজয় হয়ত  শুরু আজ থেকে বছর ১০০ আগে | যে ধরনের রাজনীতি বাঙালিদের সাথে হয় সেটা বলে বোঝানো বেশ কঠিন | সুভাষ থেকে সৌরভ এই নোংরা রাজনীতির স্বীকার |
 আমরা বিহারী দের খোট্টা, মারওয়ারি কে মাওরা , গুজরাটিদের গজু ..রও কত কি বলার চেষ্ঠা করি | বিশ্বাস করুন , এই বলাটাই আমাদের শুধু মূলধন | আসলে আমরা অতন্ত্য সচেতন ভাবে এটা করি | তারপরও আমরা নন কম্মুউনাল পোস্টারিং করার চেষ্টা করি , নিজেদের ভাব মূর্তি কে সুন্দর বা বৃহৎ অর্থে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে |

চা -এর কাপে তুফান | বিশ্ব রাজনীতি থেকে পাশের বাড়ির বৌদির চানের mms  নিয়ে ভীষণ গঠন মূলক আলোচনাই ব্যস্ত | ১৪ পুরুষের বসত বাড়িটা কতক্ষনে প্রমোটারের হাতে দেব এই  নিয়ে শরিকী রাজনীতিতে কি দস্তুর মাথা খাটানো | 

দাদা , সকাল হলে বাসে বাদুরঝোলা হযে আফিস আসার বাঁশটা তো জানেন না | হাড়-হাভাতে , চাকুরি-গুখুরি করে খাওয়া বাঙালি সাম্রাজ্যের সূর্য আজ অস্তাচলে | ভালো লাগুক বা না লাগুক এটাই আমাদের ভাবিতিব্য |

আসলে ভীষণ আত্ম-বিস্মৃত আমরা |

2 comments:

Unknown said...

ai sujog saptarshi, tomar valo lekha jomabar bank holo eta. Purono lekha gulo o rakho

Mousam said...

Valo tobe tumi aro valo likte paro hope so.