Thursday, February 17, 2011

বীরপুরুষ

বীরপুরুষ | সেই ছোটবেলা থেকে শুনে এসেছি  | বীরপুরুষদের কতগুলো হাত পা থাকে তা আমি জানতাম না | জানলাম গত পরশু দিন সকালে | রোজেরমত অবহেলায় সংবাদপত্রে চোখ বলাতে গিয়ে বড্ড চমক | একমুহুর্তে ঘুম গেল ছুটে |
এই বার মাধ্যমিক দেওয়ার কথা ছিল এই বীরপুরুষের | কেন বলবনা বলুন তো রাজীব কে বীরপুরুষ ? সাহস ছিল ছেলেটার |
রাজীব, আমার কলজেতে এত জোর নেই | তোমার মত সৎ-সাহস আমার নেই | নেই সাদাকে সাদা আর কালো কে কালো বলার ক্ষমতা |

No comments: