Thursday, March 17, 2011

প্রেমের পর গ্লানি

কানের ভেতর খমক  বাজে
মদ নদী আর গাঁজার মেঘ -
আগুন সেঁকা প্রেমের রাতে
রতিক্রিয়ার পারদ ওঠে |
দুরে কথাও বাজছে বাঁশি
রং মদিরায় জ্যোত্স্না খুজি |
ফুলের পরে ফল আসে
আর প্রেমের পর গ্লানি |
শুধু এক থেকে যায় , ঢোলের আওয়াজ
তুরীয় আনন্দে ক্ষাপা  আর ক্ষাপি | 

No comments: