Friday, February 18, 2011
Thursday, February 17, 2011
বীরপুরুষ
বীরপুরুষ | সেই ছোটবেলা থেকে শুনে এসেছি | বীরপুরুষদের কতগুলো হাত পা থাকে তা আমি জানতাম না | জানলাম গত পরশু দিন সকালে | রোজেরমত অবহেলায় সংবাদপত্রে চোখ বলাতে গিয়ে বড্ড চমক | একমুহুর্তে ঘুম গেল ছুটে |
এই বার মাধ্যমিক দেওয়ার কথা ছিল এই বীরপুরুষের | কেন বলবনা বলুন তো রাজীব কে বীরপুরুষ ? সাহস ছিল ছেলেটার |
রাজীব, আমার কলজেতে এত জোর নেই | তোমার মত সৎ-সাহস আমার নেই | নেই সাদাকে সাদা আর কালো কে কালো বলার ক্ষমতা |
Wednesday, February 16, 2011
ঝড়ের রাতে নিখিল ধারা যেদিন করে বঞ্চনা..
পরাজয় হয়ত শুরু আজ থেকে বছর ১০০ আগে | যে ধরনের রাজনীতি বাঙালিদের সাথে হয় সেটা বলে বোঝানো বেশ কঠিন | সুভাষ থেকে সৌরভ এই নোংরা রাজনীতির স্বীকার |
আমরা বিহারী দের খোট্টা, মারওয়ারি কে মাওরা , গুজরাটিদের গজু ..রও কত কি বলার চেষ্ঠা করি | বিশ্বাস করুন , এই বলাটাই আমাদের শুধু মূলধন | আসলে আমরা অতন্ত্য সচেতন ভাবে এটা করি | তারপরও আমরা নন কম্মুউনাল পোস্টারিং করার চেষ্টা করি , নিজেদের ভাব মূর্তি কে সুন্দর বা বৃহৎ অর্থে নিজেদের পিঠ বাঁচানোর জন্যে |চা -এর কাপে তুফান | বিশ্ব রাজনীতি থেকে পাশের বাড়ির বৌদির চানের mms নিয়ে ভীষণ গঠন মূলক আলোচনাই ব্যস্ত | ১৪ পুরুষের বসত বাড়িটা কতক্ষনে প্রমোটারের হাতে দেব এই নিয়ে শরিকী রাজনীতিতে কি দস্তুর মাথা খাটানো |
দাদা , সকাল হলে বাসে বাদুরঝোলা হযে আফিস আসার বাঁশটা তো জানেন না | হাড়-হাভাতে , চাকুরি-গুখুরি করে খাওয়া বাঙালি সাম্রাজ্যের সূর্য আজ অস্তাচলে | ভালো লাগুক বা না লাগুক এটাই আমাদের ভাবিতিব্য |
আসলে ভীষণ আত্ম-বিস্মৃত আমরা |
আসলে ভীষণ আত্ম-বিস্মৃত আমরা |
Subscribe to:
Comments (Atom)
